Friday, May 1, 2026
Home খেলাধুলা সান্তোসে জোড়া গোল করে চেনা ছন্দে নেইমার

সান্তোসে জোড়া গোল করে চেনা ছন্দে নেইমার

ব্রাজিলিয়ান সেরি আ-তে বেশ কিছুদিন ধরে অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছিল সান্তোস। নেইমারকে নিয়েও সুবিধা করতে পারছিল না সাও পাওলোর ক্লাবটি। আজকের আগে লিগের সর্বশেষ ৩ ম্যাচের একটিতেও জিততে পারেনি (দুই হার ও এক ড্র) সান্তোস। এর মধ্যে জুলাইয়ের শেষ সপ্তাহে ইন্তেরনাসিওনালের বিপক্ষে হারের ম্যাচে সমর্থকের সঙ্গে একচোট হয়েও গিয়েছিল নেইমারের!

সান্তোসের চেয়ে বেশি খুশি হওয়ার কথা ব্রাজিল সমর্থকদের। ২০২২ সালের আগস্টের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচ পুরো ৯০ মিনিট খেলেছেন নেইমার, ম্যাচে জোড়া গোলও করলেন ২০২২-এর আগস্টের পর এই প্রথম!

এ জয়ে পয়েন্ট টেবিলেও স্বস্তি মিলেছে সান্তোসের। ২০ দলের লিগে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে সান্তোস। লিগের ১৭ থেকে ২০ নম্বরে থাকা চার দল পরের মৌসুমে শীর্ষ লিগ থেকে অবনমিত হবে।

সাও পাওলোর স্তাদিও দো মরুম্বিতে আজ দুদল সমানে সমান লড়েছে। তবে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন নেইমার। সপ্তম মিনিটেই গোলের খুব কাছে চলে গিয়েছিলেন ব্রাজিল তারকা। তবে নেইমারের দারুণ ফ্রি-কিক বাঁদিকে ঝাঁপিয়ে কোনোমতে ঠেকিয়ে দিয়েছেন ইউভেন্তুদের গোলকিপার রুয়ান কারনেইরো।

পরের মিনিটে সান্তোসের পোস্ট কাঁপিয়ে দিয়েছে ইউভেন্তুদে। এর মধ্যে ২০ মিনিটে সান্তোসের জালে একবার বলও জড়ায় দলটি। তবে বল জালে জড়ানোর আগে অফসাইড পজিশনে থাকায় এনিওর গোলটি বৈধতা পায়নি।

ইউভেন্তুদে সুযোগ হাতছাড়া করলেও নেইমার সে ভুল করেননি। ৩৭ মিনিটে আলভারো বারিয়েলের শট ঠিকঠাক ধরতে পারেননি কারনেইরো। বক্সের ভেতর ফিরতি বল পেয়ে সহজেই সান্তোসকে এগিয়ে (১-০) দেন নেইমার। ৩ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন বারিয়েল।

প্রথমার্ধের যোগ করা সময়ে মার্সেলো এরমেসের কর্নারে উইলকার আনহেলের হেডে একটা গোল ফিরিয়ে দেয় ইউভেন্তুদে।

২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া সান্তোস দ্বিতীয়ার্ধে ইউভেন্তুদেকে আর তেমন সুযোগ দেয়নি। উল্টো ৮০ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-১ করেন নেইমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: গ্যাস, সড়ক ও বিমানবন্দরে উন্নয়নের প্রত্যাশা

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২ মে) আধ্যাত্মিক নগরী সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর। প্রধানমন্ত্রীর...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সরকার কি বাতিল করবে?

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার...

আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন

মহান মে দিবস আজ। ঐতিহাসিক মহান মে দিবস ২০২৬, রাষ্ট্রীয়ভাবে পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। মে দিবস...

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুর...

Recent Comments