Thursday, June 25, 2026
Home কর্পোরেট এক সপ্তাহে তিন ব্যাংকের শীর্ষ কর্মকর্তার পদত্যাগের কারণ কি?

এক সপ্তাহে তিন ব্যাংকের শীর্ষ কর্মকর্তার পদত্যাগের কারণ কি?

গত সপ্তাহে দেশের তিনটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগের খবর ব্যাংকিং খাতে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। তার আগে ব্যাংকের পরিচালনা পর্ষদ তাঁকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিল। অন্যদিকে, মেঘনা ও কমার্স ব্যাংকের এমডির পদত্যাগ সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।

তথ্য অনুসারে, মেঘনা ও কমার্স ব্যাংকের এমডিদের পরিচালনা পর্ষদের সঙ্গে দূরত্ব এবং বিরোধের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়। গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ব্যাংক ওই তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছিল। কমার্স ব্যাংক ছিল ব্যবসায়ী এস আলমের অধীনে, আর মেঘনা ব্যাংক পরিচালিত ছিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের ও স্বার্থ সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হক মনসুর মুদ্রানীতি অনুষ্ঠানে বলেছেন, “কয়েকজন এমডি কেন পদত্যাগ করেছেন, আমরা তা খতিয়ে দেখছি।” ব্যাংকিং নিয়ম অনুসারে, কোনো এমডি পদত্যাগ করলে তাকে বাংলাদেশ ব্যাংককে কারণ জানাতে হয় এবং পদত্যাগ কার্যকর করার আগে সিদ্ধান্ত নেওয়া হয়।

কমার্স ব্যাংকের এমডি মোহাম্মদ মোশারফ হোসেন ৪৮ কোটি টাকা সুদ মওকুফ নিয়ে সৃষ্ট বিতর্ক এবং পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের পর পদত্যাগ করেন। মেঘনা ব্যাংকের এমডি কাজী আহ্সান খলিল নতুন পরিচালনা পর্ষদের ছুটির প্রস্তাব অস্বীকার করে নিজেই পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশ ব্যাংক এখন এই বিষয়গুলো তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

Recent Comments