Thursday, April 30, 2026
Home অর্থ-বানিজ্য করদাতাদের জন্য ডিজিটাল রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

করদাতাদের জন্য ডিজিটাল রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে। ৩ আগস্ট এক বিশেষ আদেশে এনবিআর জানায়, www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। তবে নির্দিষ্ট চার শ্রেণির করদাতা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন।

অব্যাহতি পাওয়া চার শ্রেণি হলো—৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি। তবে এদের কেউ ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর আরও জানায়, অনলাইন সিস্টেমে কারিগরি জটিলতায় কেউ রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে, তাকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর লিখিত আবেদন করে পেপার রিটার্ন জমা দেওয়ার অনুমতি নিতে হবে। এই অনুমোদন দিতে পারবেন সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনার।

আদেশে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ ও দফতরকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনবিআর বলছে, কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি করদাতাদের হয়রানি কমানো এবং দ্রুত ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করাই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে একটি এক্সকুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট কার্ড ক্যাম্পেইন চালু করেছে

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে একটি এক্সক্লুসিভ ভিসা ব্র্যান্ডেড স্টুডেন্ট ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট...

Recent Comments