Tuesday, April 21, 2026
Home পুঁজিবাজার পুঁজিবাজারে ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ আছে ৭০ জনের

পুঁজিবাজারে ৫০০ কোটি টাকার বেশি বিনিয়োগ আছে ৭০ জনের

দেশের পুঁজিবাজারে মোট বিও হিসাবের সংখ্যা কমলেও বড় বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখের হিসাব অনুসারে, বর্তমানে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা ১৭ হাজার ৩৫৭ জন। আগের বছর তাদের সংখ্যা ছিল ১৬ হাজার ৯৭৬ জন। বছরের ব্যবধানে কোটিপতি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৩৮১ট জন।

অন্যদিকে, বছরের ব্যবধানে এক লাখ টাকার কম বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীর সংখ্যা ৭৫ হাজার ৪৫৭ জন কমেছে। গত ৩০ জুন, ২০২৫ তারিখে এ ধরনের বিনিয়োগকারীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬৮ হাজার ৫৪৮ জন, যা আগের বছর ছিল ১৪ লাখ ৪৪ হাজার ৫ জন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তৈরি করা বিও হিসাব ও বিনিয়োগকারী সংক্রান্ত এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, বর্তমানে (৩০ জুন, ২০২৫ তারিখে) ৫০০ কোটি বা তার চেয়ে বেশি টাকার বিনিয়োগ রয়েছে এমন বিনিয়োগকারী আছেন ৭০ জন। আর ১০০ কোটি বা তার বেশি বিনিয়োগ আছে, এমন বড় বিনিয়োগকারী আছেন ৩৪৭ জন, ৫০ কোটি বা তার চেয়ে বেশি বিনিয়োগ রয়েছে ৭৩৩ জনের। অন্যদিকে পুঁজিবাজারে ১০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন এমন বিনিয়োগকারী আছেন দুই হাজার ৮৯১ জন এবং এক কোটি বা তার চেয়ে বেশি বিনিয়োগ রয়েছে, এমন বিনিয়োগকারীর সংখ্যা ১৩ হাজার ৩১৬ জন।

বিএসইসির প্রতিবেদনে বলা হয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা অথবা বিও হিসাবের সংখ্যা কিংবা বিনিয়োগ কমছে এমন বক্তব্য সাম্প্রতিক সময়ে পরিলক্ষিত হয়েছে। কিন্তু বিষয়টি মূলত সম্পূর্ণ সত্য নয়। মূলত বিগত বছরের তুলনায় পুঁজিবাজারে বৃহৎ বিনিয়োগকারী (৫০ কোটি হতে ৫০০ কোটি টাকা এবং তদুর্ধ্ব পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিগত বছরের তুলনায় মাঝারি বিনিয়োগকারী (৫০ লক্ষের ঊর্ধ্বে ও ৫০ কোটি টাকার নিম্নের পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। একইসাথে বিগত বছরের তুলনায় ক্ষুদ্র বিনিয়োগকারী (১ লাখের বেশি কিন্তু ৫০ লাখ টাকার কম  পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বিগত বছরের তুলনায় অতি ক্ষুদ্রবিনিয়োগকারী (১ লাখ টাকার নিম্নের পোর্টফোলিও ভ্যালুসম্পন্ন) এর সংখ্যা হ্রাস পেয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

না জানিয়েই কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী

দেশজুড়ে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষ কৌশল নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যেকোনো সময় আকস্মিকভাবে দেশের বিভিন্ন...

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

সিরাজগঞ্জ আদালতের নির্দেশে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ...

মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের...

রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট এই ভূ-কম্পনের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের...

Recent Comments