শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
শনিবার (২৬ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়।
প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১১ পয়সায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক কম। কারণ ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ৫১ পয়সা।
প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫১ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ পয়সা কম। ওই সময় ইপিএস ছিল ৮৮ পয়সা।
এছাড়া জানুয়ারি-জুন সময়ে শেয়ার প্রতি পরিচালনা প্রবাহ (OCFPS) দাঁড়িয়েছে ৬৬ পয়সা, যেখানে গত বছর তা ছিল ২ টাকা ৬ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ২২ পয়সা।


