Thursday, June 4, 2026
Home পুঁজিবাজার এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

শনিবার (২৬ জুলাই) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়।

প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১১ পয়সায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক কম। কারণ ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ৫১ পয়সা।

প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫১ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ পয়সা কম। ওই সময় ইপিএস ছিল ৮৮ পয়সা।

এছাড়া জানুয়ারি-জুন সময়ে শেয়ার প্রতি পরিচালনা প্রবাহ (OCFPS) দাঁড়িয়েছে ৬৬ পয়সা, যেখানে গত বছর তা ছিল ২ টাকা ৬ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ২২ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বর্তমান ভবনে চিকিৎসা কার্যক্রমের উপযোগিতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে একাধিক গুরুতর ত্রুটির প্রমাণ পেয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে...

লাগেজ থেকে মালামাল চুরি ‘গুজব’ বলে দাবি সরকারের

হজ শেষে দেশে ফেরা যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান...

বিএসইসির নতুন কমিশনার হলেন যারা

শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতনামা চার্টার্ড...

Recent Comments