চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের পর্ষদ সভার নতুন তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২৭ জুলাই, শনিবার বিকেল ৫টায় এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ তা অনুমোদন করলে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।


