আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ২৯৬ জন নিহতের খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে প্রায় ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালায়। বিবিসি জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে আঘাত হানে। সামাজিক যোগযোগমাধ্যম এক্সে (টুইটার) ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে ভেঙে পড়া ভবন, ধ্বংসস্তূপ দেখা গেছে।


