Tuesday, May 19, 2026
Home অর্থ-বানিজ্য ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব...

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ঈদুল আজহা উপলক্ষে লেনদেন সহজ করতে ২৩ ও ২৪ মে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে জানিয়েছে, ঈদুল আজহার আগে আর্থিক লেনদেন ও তৈরি পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ সহজ করতে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা আগামী ২৩ ও ২৪ মে নিয়মিত ব্যাংকিং সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

তবে ২৫-৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে।

সরকারের ঈদুল আজহা সংক্রান্ত ছুটির ঘোষণার পর এ নির্দেশনা জারি করা হয়। শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা সহজভাবে পরিশোধ নিশ্চিত করতে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলার অনুযায়ী, এসব শাখা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে গ্রাহক লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখবে, তবে ঈদের দিন এ কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া ছুটির সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ও স্টুডেন্ট বাস হস্তান্তর

পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে একটি ইলেকট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিতে...

প্রথম প্রান্তিক রূপালী ব্যাংকের প্রায় ৪০০ কোটি টাকা নিট লোকসান

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৯৬ কোটি টাকা নিট লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ২১ কোটি টাকা...

রিপাবলিক ইন্স্যুরেন্স উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা

রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক সাদেক হোসেন চৌধুরী কোম্পানিটির ২৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। বিদ্যমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে ৩০ কার্যদিবসের...

নগদে ঈদ ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেইল, লাইফস্টাইল এবং ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে...

Recent Comments