Friday, July 3, 2026
Home জাতীয় বিদ্যুৎ খাতের অর্থনৈতিক চাপ কমাতে নীতিগত সংস্কারের আহ্বান

বিদ্যুৎ খাতের অর্থনৈতিক চাপ কমাতে নীতিগত সংস্কারের আহ্বান

রাজধানীতে আয়োজিত এক সেমিনারে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা এবং দীর্ঘদিনের দুর্বল পরিকল্পনার কারণে জাতীয় অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়েছে ভর্তুকি ও ক্যাপাসিটি চার্জের আর্থিক বোঝা।

রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশের বিদ্যুৎ খাতের সৃষ্ট অর্থনৈতিক বোঝা: সংকট ব্যবস্থাপনায় নীতিগত সুপারিশ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আইইবির যন্ত্রকৌশল বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশিক চৌধুরী বলেন, টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্ভরযোগ্য জ্বালানি ব্যবস্থার বিকল্প নেই। কিন্তু দেশের জ্বালানি খাত বর্তমানে আর্থিক সংকট ও নীতিগত সীমাবদ্ধতায় চাপে রয়েছে। অতীতে সম্পাদিত বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতার কারণে সরকারকে এখন বড় ধরনের আর্থিক দায় বহন করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ এখন জাতীয় অর্থনীতির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে না থাকলেও চুক্তি অনুযায়ী সরকারকে নিয়মিত অর্থ পরিশোধ করতে হচ্ছে। এতে রাষ্ট্রীয় ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না।

সেমিনারে বক্তারা আরও বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ খাত ক্রমেই আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এলএনজি, কয়লা ও তেলের আন্তর্জাতিক বাজারমূল্য বাড়লে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। ফলে সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হচ্ছে।

বক্তারা মনে করেন, এই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে সৌরশক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমানো সম্ভব বলে তারা মত দেন। একই সঙ্গে প্রকল্প গ্রহণের আগে যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের পর কার্যকারিতা পর্যবেক্ষণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments