দেশের এভিয়েশন খাতে গুণগত সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট এয়ারপোর্ট লাউঞ্জ (বাংলাদেশ)’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে এমটিবি এয়ার লাউঞ্জ।
ঢাকায় আয়োজিত ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস ২০২৪’ অনুষ্ঠানে এমটিবিকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এভিয়েশন, ব্যাংক ও পর্যটন খাতের বিভিন্ন শীর্ষ ব্যক্তি।
এমটিবির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ বখতিয়ার হোসেন, হেড অব কার্ডস মোঃ আবু বকর সিদ্দীক, হেড অব ব্র্যান্ড অ্যান্ড এয়ার লাউঞ্জ মোঃ রজার ইবনে আজাদ এবং হেড অব রিটেইল বিজনেস তাহসিন শহীদ।
বর্তমানে দেশের ছয়টি প্রধান বিমানবন্দরে এমটিবির ৮টি এয়ার লাউঞ্জ রয়েছে। বিশ্বমানের সুযোগ-সুবিধা, আরামদায়ক পরিবেশ ও নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতার জন্য যাত্রীরা দিন দিন এসব লাউঞ্জের প্রতি আস্থা রাখছেন।
গোল্ড অ্যাওয়ার্ড অর্জন এমটিবির এই সেবার মান বজায় রাখার পাশাপাশি দেশের ভ্রমণ ও সেবা খাতকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি আরও শক্ত করল।


