Sunday, June 14, 2026
Home অর্থ-বানিজ্য আমদানি-রফতানি কমেছে বেনাপোলে, বিপাকে ব্যবসায়ীরা

আমদানি-রফতানি কমেছে বেনাপোলে, বিপাকে ব্যবসায়ীরা

গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর চলছে বাংলাদেশ-ভারত কূটনৈতিক টানাপোড়েন। যার প্রভাব পড়েছে বাণিজ্যে। দুই দেশ পাল্টাপাল্টি বিধিনিষেধ আরোপ করায় বেনাপোল বন্দরে কমছে আমদানি-রফতানি বাণিজ্য।

 ২০২৩-২৪ অর্থবছরে বন্দরটি দিয়ে আমদানির পরিমাণ ছিল ২১ লাখ ৩০ হাজার ২২৮ টন পণ্য। ২০২৪-২৫ অর্থবছরে ৬ লাখ ৩১ হাজার ৩৩০ টন কমে হয়েছে ১৪ লাখ ৯৮ হাজার ৮৯৮ টন। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরে ভারতে রফতানি হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৭২ টন বাংলাদেশি পণ্য। আর গত অর্থবছরে ৭৫ হাজার ২৩২ টন কমে হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৪০ টন।

 বাণিজ্য কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্দর সংশ্লিষ্টরা। তারা জানান, বাণিজ্য কমে যাওয়ায় কমে গেছে কাজকর্মও। ফলে আয়ও কমে গেছে। দুই দেশের মধ্যে বিধিনিষেধ আরোপ বন্ধ করা দরকার।
 
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, হঠাৎ হঠাৎ নেয়া সিদ্ধান্তগুলোতে দুই দেশের বাণিজ্য সম্পর্কে বড় প্রভাব পড়ছে। এতে শুধু বাংলাদেশের নয়, ভারতেও ক্ষতি হচ্ছে।
 
বাণিজ্যের পরিমাণ কমে আসায় বন্দর দিয়ে সরকারের রাজস্ব আয়েও প্রভাব পড়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেনাপোল বন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, বেশ কিছু পণ্যে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যার অধিকাংশ উৎপাদন হয় দেশেই। তাই সেসব পণ্য আমদানি না করায় মোট আমদানির পরিমাণ কমেছে।
 
স্বাভাবিক সময়ে প্রতিদিন ভারত থেকে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি ও আড়াইশো ট্রাক পণ্য রফতানি হলেও এখন তা নেমে এসেছে ৫০০ ও ১০০ ট্রাকের নিচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম...

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

Recent Comments