Monday, April 20, 2026
Home পুঁজিবাজার ৫ মাসে শেয়ারশূন্য বিও হিসাব বেড়েছে ৪৫ হাজারের বেশি

৫ মাসে শেয়ারশূন্য বিও হিসাব বেড়েছে ৪৫ হাজারের বেশি

দেশের পুঁজিবাজারে চলমান মন্দাবস্থা, অধিকাংশ কোম্পানির দরপতন ও কাঙ্ক্ষিত রিটার্ন না পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে।

দেশের পুঁজিবাজারে চলমান মন্দাবস্থা, অধিকাংশ কোম্পানির দরপতন ও কাঙ্ক্ষিত রিটার্ন না পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে নিজেদের পোর্টফোলিওতে থাকা সব শেয়ার বিক্রির প্রবণতাও বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কোনো শেয়ারশূন্য বেনিফিশারি ওনার্স অ্যাকাউন্টের (বিও হিসাব) সংখ্যা বেড়েছে ৪৫ হাজার ৩৬৯টি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএলের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি শেষে শেয়ারশূন্য বিও হিসাবের সংখ্যা ছিল ৩ লাখ ৪৪ হাজার ৪২৭। সর্বশেষ ৪ জুন শেষে এর পরিমাণ বেড়ে ৩ লাখ ৮৯ হাজার ৭৯৬টিতে দাঁড়িয়েছে। পাশাপাশি এ সময়ে শেয়ারধারী বিও হিসাবের সংখ্যা কমেছে ৪০ হাজার ৩৮১টি। ১ জানুয়ারি শেষে পুঁজিবাজারে শেয়ারধারী বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৭১ হাজার ৪৯৯। সর্বশেষ ৪ জুন এটি কমে ১২ লাখ ৩১ হাজার ১৬৮টিতে দাঁড়িয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পুঁজিবাজারের মোট বিও হিসাবের সংখ্যা কিছুটা বেড়েছে। ১ জানুয়ারি শেষে মোট বিও হিসাবের সংখ্যা ছিল ১৬ লাখ ৬৫ হাজার ১৩৪। সর্বশেষ ৪ জুন মোট বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৭ হাজার ৮৯৭-তে। এ সময়ের ব্যবধানে মোট বিও হিসাব বেড়েছে ২ হাজার ৭৬৩টি। আলোচ্য সময়ে পুরুষ ও নারী বিও হিসাবধারীর সংখ্যাও বেড়েছে। ১ জানুয়ারি শেষে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা ছিল ১২ লাখ ৬১ হাজার ৩৫০ ,যা ৪ জুন শেষে ১২ লাখ ৬৭ হাজার ৮৫৭টিতে দাঁড়িয়েছে। সে হিসাবে পুরুষ বিও হিসাবধারীর সংখ্যা বেড়েছে ৬ হাজার ৫০৭টি। অন্যদিকে এ সময়ে নারী বিও হিসাবধারীর সংখ্যা বেড়েছে ২৫৬টি। ১ জানুয়ারি শেষে পুঁজিবাজারে নারী বিও হিসাবধারীর সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৭৮৪। ৪ জুন শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৪ হাজার ৪০টিতে।

এ বছরের জানুয়ারি-জুন সময়ে পুঁজিবাজারে স্থানীয় বিও হিসাবের সংখ্যা বেড়েছে এবং কমেছে প্রবাসীদের বিও হিসাব। ১ জানুয়ারি শেষে স্থানীয় বিও হিসাবের পরিমাণ ছিল ১৬ লাখ ১৮ হাজার ৪৪৩টি, যা ৪ জুন শেষে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৫ হাজার ৫৫১টিতে। এ সময়ের ব্যবধানে স্থানীয় বিও হিসাব বেড়েছে ৭ হাজার ১০৮টি। অন্যদিকে এ সময়ে প্রবাসীদের বিও হিসাবের সংখ্যা কমেছে ৩০৫টি। ১ জানুয়ারি শেষে প্রবাসীদের বিও হিসাবের পরিমাণ ছিল ৪৬ হাজার ৬৯১টি, যা ৪ জুন শেষে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩৮৬টিতে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স নিম্নমুখী ছিল। বছরের শুরুতে ১ জানুয়ারি সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ২১৮ পয়েন্টে। সর্বশেষ ৪ জুন শেষে ডিএসইএক্স ৪ হাজার ৭০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫০৯ পয়েন্ট কমেছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত পুঁজিবাজারে দৈনিক লেনদেনের পরিমাণও ছিল হতাশাজনক। গত ছয় মাসে ডিএসইতে একদিনে সর্বোচ্চ ৬০৭ কোটি টাকার লেনদেন হয়েছে। আর এ সময়ে সর্বনিম্ন লেনদেনের পরিমাণ ছিল ২২৪ কোটি টাকা।

বাজার বিশ্লেষকরা বলছেন, কয়েক মাস ধরে দেশের পুঁজিবাজারে চলমান মন্দা পরিস্থিতি, একের পর এক কোম্পানির দরপতন এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয় ও মুনাফা কমার কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ

হজ যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে হজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং চিফ অব ইসলামিক ব্যাংকিং মো: জাকির...

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

Recent Comments