Saturday, June 27, 2026
Home কর্পোরেট শেষ হলো দুদিনের বিপিও সামিট

শেষ হলো দুদিনের বিপিও সামিট

বিজনেস প্রসেস আউটসোর্সিং খাতের বহুমুখীকরণ এবং স্মার্ট কর্মসংসস্থানের পথ দেখিয়ে দেশেজুড়ে অর্ধলক্ষাধিক অংশগ্রহণকারীর মধ্য দিয়ে রবিবার (২৩ জুলাই) শেষ হলো দুই দিনের বাংলাদেশ বিপিও সম্মেলন। রাজধানীর রূপসী বাংলায় অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের বাইরে ১৫টি স্টলে নিজেদের সেবা তুলে ধরার পাশাপাশি ফ্রেশ গ্র্যাজ্যুয়েটদের সিভি গ্রহণ করে বাক্কো সদস্যভূক্ত প্রতিষ্ঠানগুলো। ৯টি সেমিনারে উঠে আসে প্রান্ত থেকে বিশ্ব জয়ের অন্যতম খাত হিসেবে বিশ্বে বাংলাদেশের বিপিও খাতকে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত হলো সমাপনীতে।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, এআই আসলেও ভীত হওয়ার কোনো কারণ নেই। কেননা, যে রোবট কাজ করবে তা আমাদেরই দেশের মানষুরাই তৈরি করবে। প্রযুক্তি মানুষের কাজ বিলুপ্ত করবে, তা হবে না। এছাড়াও স্মার্ট বাংলাদেশের অন্যতম অনুষঙ্গ ডিজিটাল সংযোগ উল্লেখ করে মন্ত্রী জানান, যে কোনে গ্রামে সংযোগ দিতে তার মন্ত্রণালয় প্রস্তুত। দক্ষ মানুষও এখন তৈরি করছে সরকার।

সমাপনীতে অন্যান্যের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন জানান, জাতীয় সম্মেলন উপলক্ষে ঢাকার ৯টিসহ দেশজুড়ে বিভাগীয় পর্যায়ের মোট সেমিনার অনুষ্ঠিত হয় ১৬টি। এছাড়াও ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদের জন্য অনুষ্ঠিত হয় কর্মশালা। এছাড়াও গত মে থেকে শুরু হওয়া বিপিও সামিটে মোট ৮০০০ এর বেশি সিভি জমা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সামিটে অংশগ্রহণ করে প্রায় ৬০ লক্ষ নেটিজেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, তথ্যপ্রযুক্তি শিল্পের সম্প্রসারণে পলিসিগত দিক থেকে সকল সহায়তা প্রদান করবে বাণিজ্য মন্ত্রণালয়। অংশগ্রহণকারী ও অংশীজনদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments