Saturday, June 27, 2026
Home জাতীয় মধ্যরাত থেকে সমুদ্রে নামছেন জেলেরা

মধ্যরাত থেকে সমুদ্রে নামছেন জেলেরা

শেষ হচ্ছে সমুদ্রে মাছ শিকারের ওপর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা। দিবাগত রাত ১২টার পর থেকে সমুদ্রে নামতে যাচ্ছেন জেলেরা। দীর্ঘদিন পর সমুদ্রে নামার এ প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর জেলেরা।

রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ নিষেধাজ্ঞা থাকে ২০ মে থেকে শুরু ২৩ জুলাই পর্যন্ত টানা ৬৫ দিন। এতে দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় এখন সমুদ্রে জাল ফেললে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাওয়া যাবে।

জেলার রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া জেলে পল্লিতে সরেজমিনে দেখা যায়, কেউ পুরনো জাল সেলাই শেষে ট্রলারে উঠাচ্ছেন, আবার কেউ ট্রলারের মধ্যে রসদ সামগ্রী তুলছেন। শেষ মুহূর্তের এ প্রস্তুতিতে ফের সরগরম গোটা জেলে পল্লি।
জেলেরা জানান, দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় তাদের দিন কেটেছে খেয়ে-না খেয়ে। অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এখন সমুদ্রে অনুকূল আবহাওয়া ও মাছ ধরা পড়লে তা দিয়ে পুষিয়ে নিতে চান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments