Wednesday, April 22, 2026
Home জাতীয় নিয়োগ পেলেন ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জন

নিয়োগ পেলেন ৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জন

৪৩তম বিসিএস থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থী অবশেষে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর গোয়েন্দা প্রতিবেদনে নেতিবাচক মন্তব্যের কারণে বাদ পড়েছিলেন তারা।  মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ জুনের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

গত বছরের ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২০৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে পিএসসি এই বিসিএসে ২১৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছিল।পরে ৩০ ডিসেম্বর আগের নিয়োগ বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‌নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন ক্যাডারে ১৮৯৬ জন‌ নিয়োগ পান।

এরপরই নিয়োগবঞ্চিত প্রার্থীরা আন্দোলনে নামেন। তখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে ২২৭ জনকে গেজেটভুক্ত করা হয়নি। তবে তাদের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সবার জন্য উন্মুক্ত আছে। পরে প্রার্থীরা আবেদন করেন। তার প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) ১৬২ জন নিয়োগ পেলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যয়সংকোচনের অংশ হিসেবে খাবারের খাতে উল্লেখযোগ্য কাটছাঁট করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকারি...

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির...

সরকারের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়নোর নির্দেশ মালিক সমিতির

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ অবস্থায় সরকারিভাবে নতুন...

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। পাইলট প্রকল্পের আওতায় আগামী জুলাই মাস থেকে সারা দেশের প্রতিটি উপজেলায় দুটি করে...

Recent Comments