Wednesday, April 29, 2026
Home পুঁজিবাজার ইবনে সিনা ফার্মার বোর্ড মিটিংয়ের তারিখ প্রকাশিত

ইবনে সিনা ফার্মার বোর্ড মিটিংয়ের তারিখ প্রকাশিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের পরবর্তী বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির বোর্ড সভাটি আগামী ২৮ এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। সভা শুরু হবে বিকাল ২টা ৪৫ মিনিটে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই সভায় মূলত ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য আলোচনার টেবিলে তোলা হবে। ৩১ মার্চ, ২০২৫ তারিখে শেষ হওয়া এ সময়ের আর্থিক কার্যক্রমের বিশ্লেষণ ও পর্যালোচনা শেষে, যদি বোর্ড তা অনুমোদন করে, তবে প্রতিবেদনটি প্রকাশ করা হবে।,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Recent Comments