Wednesday, June 24, 2026
Home জাতীয় গাজার জন্য কণ্ঠ মিলাতে এসেছি, আপনিও আসুন: আজহারি

গাজার জন্য কণ্ঠ মিলাতে এসেছি, আপনিও আসুন: আজহারি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বাংলাদেশভিত্তিক প্ল্যাটফর্ম ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এই কর্মসূচির আয়োজন করে।

সকাল থেকেই রাজধানীর শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ আশপাশের এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে মানুষজন সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। ভিন্ন ভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উদ্যানে সৃষ্টি হয় প্রতিবাদী পরিবেশ।

এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন দেশের অন্যতম আলোচিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে, এই মুহূর্তে আছি ‘মার্চ ফর গাজা’র পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।”

শুধু আজহারিই নন, আগের দিন শুক্রবার থেকেই এই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছেন দেশের নানা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তাদের মধ্যে রয়েছেন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের পরিচিত মুখ। ধর্মীয়  অঙ্গন থেকে বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করীম, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, মামুনুল হকসহ আরও অনেকে।betrupi

রাজনৈতিক অঙ্গন থেকে বক্তব্য রেখেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক ও রাশেদ খান, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ প্রমুখ। ক্রীড়াঙ্গন থেকেও দেখা গেছে উল্লেখযোগ্য উপস্থিতি। জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাহিদ রানা ভিডিও বার্তায় সংহতি জানান।

এছাড়া শিক্ষা ও প্রযুক্তি খাতের এনায়েত চৌধুরী, আয়মান সাদিক, ডা. জাহাঙ্গীর কবির, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোক্তার আহমেদ এবং ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহর বক্তব্যেও ছিল গাজাবাসীর প্রতি সহমর্মিতা। একাত্মতার এই মহামিছিল যেন শুধু প্রতিবাদ নয়, মানবতার পক্ষে একটি সাড়া জাগানো দৃশ্য হয়ে উঠেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়ন সহজ করতে সিটি ব্যাংক, মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা

সিটি ব্যাংক পিএলসি, মিল্ক ভিটা এবং অ্যাগ্রোশিফট সম্প্রতি একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলে দেশের...

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান আইবিসিএফ’র

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটি এবং টাস্ক কমিটির সম্মিলিত সভা গত বৃহস্পতিবার (১৮ জুন) আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে...

জানুয়ারি–মার্চে ৬৬৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি মেটলাইফের

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৬৯ কোটি টাকার বেশি বিমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ। এই প্রান্তিকে দেশের সব জীবন বিমা প্রতিষ্ঠানের মধ্যে এটিই...

প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিংয়ে চলমান রাষ্ট্রীয় সফরে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত হতে আজ মঙ্গলবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ মঙ্গলবার...

Recent Comments