Tuesday, July 21, 2026
Home জাতীয় তারেক রহমানের নির্দেশে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তারেক রহমানের নির্দেশে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তারেক রহমানের উপদেষ্টা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. আশরাফুজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এ মামলা দায়ের করেন অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আতিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, আশরাফুজ্জামান দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কখনো নিজেকে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, কখনো যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক বলে পরিচয় দিয়েছেন। এমনকি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর হিসেবেও পরিচিতি লাভের চেষ্টা করেছেন।

এসব মিথ্যা পরিচয়ের মাধ্যমে সমাজের বিত্তশালী ব্যক্তিদের আস্থাভাজন হয়ে প্রতারণা করাই ছিল তার মূল উদ্দেশ্য। উচ্চপদস্থ কর্মকর্তাদের চাকরির পদোন্নতি, বদলি ও নিয়োগের প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া ছিল তার অন্যতম কৌশল।

প্রতারণার এই কার্যক্রম ২০০৮ সালে ওয়ান-ইলেভেনের সময় থেকেই শুরু হয়। ২০০৯ সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তিনি নিজেকে তার জামাতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এই পরিচয় কাজে লাগিয়ে তিনি বিপুল পরিমাণ অর্থ-সম্পদ অর্জন করেন।

পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আশরাফুজ্জামান নিজের পরিচয় বদলাতে থাকেন। তিনি নিজেকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বলে প্রচার করতে থাকেন। বিভিন্ন ভুয়া আইডি ও বিদেশি নম্বর ব্যবহার করে তিনি ফেইসটাইম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করতেন এবং নিজেকে কানাডা, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে অবস্থানরত বলে বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করতেন।

চলতি মাসে আশরাফুজ্জামান তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মামলার ২নং সাক্ষী বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিজেকে তারেক রহমানের মনোনীত স্ট্যান্ডিং কমিটির সমন্বয়ক ও উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে পরিচয় দেন। তিনি আলালকে প্রতিশ্রুতি দেন যে, তাকে বিএনপির স্ট্যান্ডিং কমিটিতে স্থান করে দেওয়া হবে।

এই প্রতারণার বিষয়ে নিশ্চিত হওয়ার পর বিএনপির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করতে যাওয়া হয়। তবে থানা মামলা গ্রহণ না করায় আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে আশরাফুজ্জামানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং...

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে সৌজন্য সাক্ষাৎ করেছেন।...

উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো চিকিৎসাধীন আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের কার্পণ্য...

২০২৭ সালের সরকারি দুই হজ প্যাকেজ ঘোষণা

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ...

Recent Comments