Thursday, June 25, 2026
Home জাতীয় রেলে এক টাকা আয় করতে আড়াই টাকা খরচ হয়: উপদেষ্টা

রেলে এক টাকা আয় করতে আড়াই টাকা খরচ হয়: উপদেষ্টা

রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশের রেলওয়ে বর্তমানে এক প্রকার লোকসানের মধ্যে চলছে, যেখানে এক টাকা উপার্জন করতে গিয়ে আড়াই টাকা খরচ হচ্ছে। এর মূল কারণ হিসেবে তিনি রেলের দুর্নীতি এবং অপচয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, রেলওয়ের দুর্নীতি বন্ধ ও অপচয় কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বুধবার সকালে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। ফাওজুল কবির খান আরও বলেন, বিনা টিকিটে যাত্রী পরিবহণের কারণে রেলওয়ে লোকসান বেড়ে যাচ্ছে। অনেক যাত্রী কম ভাড়া দিয়ে ট্রেনে উঠে এবং টিকিট কেনেন না, যা রেলওয়ের সেবার উপর প্রভাব ফেলে। তিনি সতর্ক করেন, যদি এই অবস্থা চলতে থাকে, তবে রেলের সেবা কমানোর পাশাপাশি রেলওয়ের সার্ভিস বন্ধ হতে পারে।

রেলের দুর্নীতি সম্পর্কে তিনি আরও বলেন, রেলের সচিব এবং ডিজিকে নির্দিষ্ট লক্ষ্য দেওয়া হয়েছে যাতে তারা মনিটরিং করতে পারেন এবং এক টাকা উপার্জনে কত টাকা খরচ হচ্ছে তা কমাতে হবে। এই উদ্যোগে দুর্নীতি কমানোই প্রধান লক্ষ্য, যাতে খরচ দুই টাকার নিচে আনা সম্ভব হয়।

লোকোমোটিভ সংকটের বিষয়ে উপদেষ্টা বলেন, বর্তমানে রেলওয়েতে লোকোমোটিভ ও কোচের অভাব রয়েছে, ফলে পুরনো কোচ দিয়েই ট্রেন চালানো হচ্ছে। নতুন কোচ সংগ্রহের জন্য চীনেও আলোচনা চলছে।

সরকারের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ঢাকার বাইরের শহরের উন্নয়নে নজর দেওয়া হচ্ছে। তিনি জানান, এটি হবে নামফলকবিহীন উন্নয়ন, যার মধ্যে শুধুমাত্র সময় উল্লেখ থাকবে এবং কোনও ব্যক্তির নাম থাকবে না।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন ঈদের সময় প্রতিটি ট্রেনে ২৫% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments