সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৯ লাখ টাকা, যা এদিনের বাজারে সর্বোচ্চ। লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস, যার মোট লেনদেন হয়েছে ১১ কোটি ৯০ লাখ টাকা। তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, যার লেনদেন দাঁড়িয়েছে ১১ কোটি ৩২ লাখ টাকায়।
এছাড়া শীর্ষ লেনদেনকারী কোম্পানির তালিকায় রয়েছে পেপার প্রসেসিং, সাইনপুকুর সিরামিক, আইএফআইসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, কাট্টালী টেক্সটাইল এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।


