Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার হিসাব বছরের প্রথমার্ধ লোকসানে ভ্রমণ ও অবকাশ খাতের অধিকাংশ কোম্পানি

হিসাব বছরের প্রথমার্ধ লোকসানে ভ্রমণ ও অবকাশ খাতের অধিকাংশ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের অধিকাংশ কোম্পানির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লোকসান হয়েছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের অধিকাংশ কোম্পানির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লোকসান হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড,  ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি ও দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি। তবে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি, যে কারণে কোম্পানিটির মুনাফা বা লোকসান সম্পর্কে জানা যায়নি। প্রথমার্ধে বেস্ট হোল্ডিংস লিমিটেডের আয় কমেছে সাত গুণ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সি পার্লের চলতি হিসাব বছরের প্রথমার্ধে কর-পরবর্তী লোকসান হয়েছে ১৬ কোটি ৫২ লাখ টাকা। আগের হিসাব বছরে মুনাফা ছিল ৩৩ কোটি ৫৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সি পার্লের কর-পরবর্তী লোকসান হয়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা। আগের হিসাব বছরে মুনাফা হয়েছিল ১৩ কোটি ৯৬ লাখ টাকা।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে সি পার্লের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৭৮ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ১৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে সি পার্লের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮ পয়সায়।

ইউনিক হোটেলের চলতি হিসাব বছরের প্রথমার্ধে কর-পরবর্তী লোকসান হয়েছে প্রায় ১৬ কোটি টাকা। আগের হিসাব বছরে মুনাফা হয়েছিল ২৬ কোটি ৪৮ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউনিক হোটেলের কর-পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ৫৭ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ কোটি ৪১ লাখ টাকা।

দ্য পেনিনসুলা চিটাগংয়ের চলতি হিসাব বছরের প্রথমার্ধে কর-পরবর্তী লোকসান হয়েছে ৪ কোটি ৬৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ কোটি ২৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে দ্য পেনিনসুলার কর-পরবর্তী লোকসান হয়েছে ৯৭ লাখ টাকা, আগের হিসাব বছরে লোকসান ছিল ৮ লাখ টাকা।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে দ্য পেনিনসুলা চিটাগংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে দ্য পেনিনসুলা চিটাগংয়ের এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৮ পয়সায়।

বেস্ট হোল্ডিংসের লিমিটেডের চলতি হিসাব বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি আয় হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৭ পয়সা। এক বছরের ব্যবধানে বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে সাত গুণ। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে দ্য পেনিনসুলার এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩৬ পয়সায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চার্টার্ড লাইফের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠিত...

ডিবিএল গ্রুপের ২ কোম্পানিকে পুঁজিবাজারে আনবে শান্তা ইক্যুইটি

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ‌আরও দুটি কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

Recent Comments