Thursday, April 30, 2026
Home অর্থ-বানিজ্য বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, সেক্রেটারি শফিক শামীম

বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী, সেক্রেটারি শফিক শামীম

বেসরকারি খাতের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির ২০২৫-২০২৬ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী পুনরায় সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম।

এর আগে ২ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকার ১৭ সদস্যকে শনিবার (২২ ফেব্রুয়ারি) নির্বাচিত ঘোষণা করে কমিশন।

বিআইএফ’র কার্যকরী নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। সেক্রেটারি জেনারেল সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম।

জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী। ফাইন্যান্স সেক্রেটারি হয়েছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুল আলম।

অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন সরকার নির্বাচিত হয়েছেন অফিস সেক্রেটারি।

এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন— এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দান্তগীর, ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রূপালী ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের...

চতুর্থ প্রান্তিকে আদানি পাওয়ারের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ

বিদ্যুৎ চাহিদার প্রতিকূলতার মধ্যেও চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভারতের বৃহত্তম বেসরকারি তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। একই সঙ্গে ২০২৫-২৬...

লিগ্যাসি ফুটওয়্যারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬  তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার  (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের...

Recent Comments