Sunday, April 19, 2026
Home জাতীয় হাসিনা ও আ.লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, কী ভাবছেন বিশ্লেষকরা?

হাসিনা ও আ.লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, কী ভাবছেন বিশ্লেষকরা?

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন এবং রাজনৈতিক নিপীড়নের ঘটনায় জড়িত ছিল। এতে দেশ-বিদেশে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর থেকে তার দল রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, দলটির বিরুদ্ধে একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, যা বিচারাধীন। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন দলটির নেতৃত্বের কৌশলের ওপর নির্ভর করছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, “জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো নৈতিক ভিত্তি নেই। তাদের উচিত আত্মসমালোচনা করা এবং গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ থাকা।” অন্যদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মনে করেন, “আওয়ামী লীগকে এখনই চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা ঠিক হবে না। তবে তারা যে ভয়াবহ অপরাধে জড়িত ছিল, তা আর গোপন নেই। সঠিক বিচার হলে এ দলের নেতৃত্ব পরিবর্তন অবশ্যম্ভাবী।”

রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, “শেখ হাসিনা এখন আওয়ামী লীগের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। দলটি যদি তাকে ছাড়তে পারে এবং নতুন নেতৃত্ব খুঁজে পায়, তাহলে ভবিষ্যতে টিকে থাকতে পারবে। অন্যথায়, তারা অস্তিত্ব সংকটে পড়বে।”

এদিকে, আইনজীবী ওমর ফারুক মনে করেন, “জাতিসংঘ কোনো দল নিষিদ্ধের সুপারিশ করেনি, তবে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তারা যদি বিচারে দোষী সাব্যস্ত হন, তাহলে রাজনীতিতে ফেরার সুযোগ থাকবে না।” পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আওয়ামী লীগ কি নেতৃত্ব পরিবর্তন করে নতুন কৌশলে এগোবে, নাকি পুরনো পথেই চলবে? সেটাই এখন বড় প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এনআরবি ব্যাংক–ইউনাইটেড হেলথকেয়ারের কৌশলগত চুক্তি স্বাক্ষর

এনআরবি ব্যাংক পিএলসি তার মূল্যবান গ্রাহক ও কর্মচারীদের উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের...

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

বাংলাদেশ ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানান...

বেস্ট অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড পেল আইপিডিসি

দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী উদ্যোগ এবং কার্যকর রিটেইল কৌশলের স্বীকৃতি হিসেবে ব্র্যান্ড ফোরাম আয়োজিত ৩য় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এ তরুণদের জন্য ডিজাইন করা...

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় আসরে ৬৪টি উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা

রাজধানী ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর তৃতীয় আসর, যেখানে দেশের খুচরা খাতে উদ্ভাবনী অবদান রাখা ৬৪টি উদ্যোগকে সম্মাননা...

Recent Comments