Friday, July 24, 2026
Home জাতীয় সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত

সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত

বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সালমান এফ রহমান এপোলো অ্যাপারেলস ও কাঁচপুর অ্যাপারেলস লিমিটেডের নামে ২১টি বিক্রয় চুক্তির (এলসি) মাধ্যমে দুবাইয়ে ছেলের প্রতিষ্ঠান আরআর গ্লোবালে ২ কোটি ৬০ লাখ ডলারের বেশি অর্থ পাচার করেছেন। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে এই অর্থ পাচার করা হয়। সিআইডি জানিয়েছে, বিদেশে অর্থ পাচারের ঘটনায় দায়েরকৃত মানিলন্ডারিং মামলার তদন্ত চলছে।

তদন্তে দেখা গেছে, আসামিরা সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে অর্থ পাচারের জন্য নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য রপ্তানির নামে এই অপরাধ সংগঠিত করেছেন। আদালতের নির্দেশে সালমান এফ রহমানের নামে ঢাকা জেলার দোহার থানায় অবস্থিত প্রায় ২ হাজার শতাংশ জমি এবং স্থাপনা, গুলশানের দ্য এনভয় বিল্ডিংয়ে তার ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের নামে থাকা ৬ হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান এলাকার ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামের বিল্ডিংয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার দুটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। এসব সম্পদের বর্তমান বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা।

সিআইডি আরও জানায়, ট্রেড বেইসড মানিলন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে।উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সিআইডি বলেছে, অর্থ পাচারের এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। দেশে অর্থ পাচার রোধে সরকারের সাম্প্রতিক পদক্ষেপে এটি বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments