Monday, July 20, 2026
Home জাতীয় শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রমখাতে ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শ্রম খাতের সংস্কার, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের চলমান উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শ্রমবান্ধব পরিবেশ গড়ে তোলা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হুংবোর সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সফররত আইএলও মহাপরিচালকের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রম প্রশাসনকে আরও কার্যকর করা, কর্মক্ষেত্রে আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং শ্রমিকদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রম খাতের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে নিরাপদ, নিয়মিত ও দক্ষ জনশক্তির বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণে আইএলওর সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শ্রম খাতে বাংলাদেশের অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে যথাযথ স্বীকৃতি পাবে এবং আইএলওর সংশ্লিষ্ট প্রক্রিয়ায় বাংলাদেশের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।

বৈঠকে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো বাংলাদেশের শ্রম খাত উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কর্মপরিবেশ উন্নয়ন ও শ্রমিক অধিকার সুরক্ষায় বাংলাদেশের অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্যও উদাহরণ হতে পারে। ভবিষ্যতেও শ্রম খাতের সংস্কার, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে আইএলও বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বৈঠকের শেষে উভয় পক্ষ শ্রম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং পারস্পরিক অংশীদারত্ব শক্তিশালী করার বিষয়ে একমত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডে সম্মানিত গার্ডিয়ান লাইফ

অন্তর্ভুক্তিমূলক বিমা উদ্যোগ ‘গার্ডিয়ান ব্র্যাক বিমা’র মাধ্যমে ১ কোটি ২২ লাখ মানুষের বিমা সুরক্ষা নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬-এ ‘মোস্ট সাসটেইনেবল ফাইন্যান্সিয়াল...

খেলাপি ঋণ কমাতে কঠোর বার্তা, ২৯ ব্যাংককে আলটিমেটাম

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণের উচ্চঝুঁকিতে থাকা ২৯ ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয়...

১৩ জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস

আকাশের মেঘ ভাঙা কান্না আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে দেশের ১৩ জেলায় ঘনিয়ে আসছে আকস্মিক বন্যার কালো ছায়া। প্রকৃতি যেন পুনরায় তার...

আর্জেন্টিনাকে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর এক ফাইনালের সাক্ষী হলো বিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের চরম উত্তেজনাকর লড়াইয়ে ১-০ গোলে...

Recent Comments