Sunday, July 19, 2026
Home জাতীয় পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও চূড়ান্ত গেজেট প্রকাশের আগে কয়েকটি প্রশাসনিক ও আইনি ধাপ সম্পন্ন করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে গেজেট জারি হতে পারে।

জানা গেছে, নতুন পে-স্কেলের মূল কাঠামো নিয়ে নীতিগত সিদ্ধান্ত প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে সচিব কমিটি কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করছে। এ প্রক্রিয়া শেষ হলে সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

এর আগে জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুপারিশ করেছিল। প্রস্তাবে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার কথা বলা হয়। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, বাজেট ব্যবস্থাপনা ও সরকারি ব্যয় বিবেচনায় সুপারিশে কিছু সমন্বয় আনা হচ্ছে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটি বর্তমানে পুরো প্রস্তাব যাচাই-বাছাই করছে। গেজেট প্রকাশের পর নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১ জুলাই ২০২৬ থেকে বেতন-ভাতার সুবিধা পাবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

পে-স্কেল : চূড়ান্ত পর্যায়ে গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর...

আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না : মির্জা ফখরুল

বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয়; বরং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

কৃষিতে মালচিং প্রযুক্তি: ভ্যাট সহায়তা পেলে কমবে উৎপাদন খরচ, লাভবান হবেন কৃষক

বাংলাদেশের কৃষি বর্তমানে জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট এবং আবাদযোগ্য জমি কমে যাওয়ার মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতায় কৃষি উৎপাদন বৃদ্ধি...

Recent Comments