Saturday, July 18, 2026
Home জাতীয় ঝিলমিলে বাড়ি নির্মাণের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ

ঝিলমিলে বাড়ি নির্মাণের সুযোগ নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ

কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পকে দ্রুত বসবাসযোগ্য এলাকায় রূপ দিতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে সরকার। প্রকল্প এলাকায় সড়ক, নিরাপত্তা ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করতে একাধিক উন্নয়নকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বুধবার (১০ জুন) ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রকল্পটির উন্নয়ন কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোয়নি। তবে বর্তমান সরকার প্রকল্পটিকে একটি আধুনিক ও পরিকল্পিত আবাসিক নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী জানান, প্রকল্প এলাকায় থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে আবাসন সুবিধা সম্প্রসারণে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে। এসব কাজ সম্পন্ন হলে ঝিলমিল প্রকল্পে বসবাসের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা আরও সহজলভ্য হবে।

নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের বিষয়ে তিনি বলেন, পুরো প্রকল্প এলাকায় সড়কবাতি স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। এতে বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকাটির পরিবেশ আরও উন্নত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্প এলাকায় স্থায়ী থানা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। এরই মধ্যে স্থানীয় থানার কয়েকটি টহল দল নিয়মিতভাবে এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।

পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় তারা চলমান বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে প্রকল্পের সাইট অফিসে আয়োজিত এক সভায় প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান উন্নয়ন কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। সভায় রাজউকের কর্মকর্তাসহ প্লট বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments