Saturday, July 18, 2026
Home জাতীয় একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন পাঁচটি, সংশোধিত তিনটি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে দুটি প্রকল্পের মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন থেকে আসবে ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

সভায় অনুমোদিত সবচেয়ে বড় প্রকল্প হলো চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন। প্রকল্পের আওতায় আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া সড়ককে আধুনিক ও প্রশস্ত মহাসড়কে উন্নীত করা হবে, যা দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে।

এ ছাড়া বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন নগর ভবন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৩৩টি জেলার সার্কিট হাউস ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজনের প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্বাস্থ্য খাতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ এগিয়ে নিতে অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা খাতে মাদ্রাসা ব্যবস্থাপনা তথ্যপ্রযুক্তি উন্নয়ন এবং ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন পেয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও একনেকের অনুমোদন লাভ করেছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ছয়টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়, যা স্থানীয় সরকার, শিক্ষা, ডাকসেবা ও সামাজিক উন্নয়ন খাতে বাস্তবায়িত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments