Saturday, July 18, 2026
Home জাতীয় দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু গবেষণা এবং দুর্যোগ পূর্বাভাসে নতুন দিগন্ত উন্মোচন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এ কেন্দ্রের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার’ নামে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি বাংলাদেশ ও চীনের যৌথ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সমুদ্রসংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণার সুযোগ তৈরি করবে কেন্দ্রটি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ূব ইসলাম, চীনা প্রতিনিধি দল এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও গবেষণার ক্ষেত্রে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়ন, আবহাওয়া পর্যবেক্ষণ এবং দুর্যোগ মোকাবিলা কার্যক্রম আরও কার্যকর হবে।

তিনি আরও বলেন, জেলে, নাবিক এবং শিপিং খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। আধুনিক প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ দেশের গবেষণা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের সমুদ্রবিষয়ক তথ্যভান্ডার গড়ে তুলতেও সহায়তা করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আজ সরকারের ৫ মাস পূর্তির সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে...

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান, সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম এবং অর্থ সম্পাদক...

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বৃহস্পতিবার (১৬ জুলাই)...

রাবিতে ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, নিরাপত্তা ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলে স্থাপিত অধিকাংশ অগ্নিনির্বাপণ সিলিন্ডারের মেয়াদ প্রায় আট মাস আগে শেষ হলেও সেগুলো পরিবর্তন বা রিফিলের...

Recent Comments