Friday, June 12, 2026
Home জাতীয় পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের যৌক্তিক দাবি পূরণে সরকারের সক্ষমতা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে কল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তন-এ ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন চাকরি করেও অনেক পুলিশ সদস্য কাঙ্ক্ষিত পদোন্নতি পান না। এ বাস্তবতা বিবেচনায় অবসরের আগে যোগ্য ও সুনামধন্য সদস্যদের অনারারি পদোন্নতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই এবং এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতির সুযোগ রাখা হবে।

তিনি আরও জানান, অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সদস্যরা এ সুবিধার আওতায় আসতে পারেন বলে জানান তিনি।

পুলিশ সদস্যদের স্বাস্থ্যসেবার উন্নয়নে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতাল আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। একই সঙ্গে আবাসন সংকট দূর করতে নতুন ভবন নির্মাণ ও ভূমি অধিগ্রহণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং মোকাবিলায় যুগোপযোগী আইন প্রণয়নে কাজ চলছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ দমনে পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে মব কালচার প্রতিরোধেও বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নতুন পে স্কেল জুলাই থেকেই কার্যকর, কার বেতন কত?

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) ঘোষণা করা হয়েছে। আগামী ১ জুলাই থেকে এই পে-স্কেল কার্যকর...

হজ শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায়...

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত, মে মাসে ২ হাজার ৪০০ কোটি টাকা বিতরণ

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ়...

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘মৌসুমি ফল উৎসব’

ঐতিহ্য ও দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ ফল উৎসব বৃহস্পতিবার শুরু...

Recent Comments