Saturday, May 16, 2026
Home জাতীয় স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা

সরকার বছরের শেষ প্রান্তিক থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। একই সঙ্গে উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিলের কোনো চিন্তা সরকারের নেই বলেও তিনি স্পষ্ট করেন।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার কাঠামোকে আরও কার্যকর রাখতে সরকার ধারাবাহিকভাবে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে।

সাংবাদিকদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আটক কিছু সাংবাদিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, যা কিছু ক্ষেত্রে অত্যন্ত কঠিন অপরাধের পর্যায়ে পড়ে। তবে বর্তমান সরকার কোনো নিরপরাধ সাংবাদিক যেন কারাগারে না থাকেন, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে। আশা করা হচ্ছে, এ বছর ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম থাকবে। তবুও জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা জরুরি।

অন্যদিকে হামের টিকাদান কর্মসূচি নিয়ে তিনি জানান, দেশে প্রায় এক কোটি ৬১ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। খুব শিগগিরই শতভাগ কভারেজ অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। তবে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ৩০০ শিশুর মৃত্যু হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শিশুদের মৃত্যু কারও কাম্য নয় এবং এ বিষয়ে দায়িত্বশীল তদন্ত করা হবে। ভবিষ্যতে টিকা সরবরাহে কোনো ঘাটতি থাকবে না বলেও আশ্বাসদেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর

মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ১০ লাখ টাকার চেক ক্রেতা হাবিবুরের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা ইরফান সাজ্জাদসহ মার্সেলের ঊর্দ্ধতন কর্মকর্তারা জনপ্রিয় ইলেকট্রনিক্স...

প্রাথমিকের মিড ডে মিলে অনিয়ম পেলে মামলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ফিডিং কার্যক্রম বাস্তবায়নে জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। আজ শনিবার (১৬ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাটি গণমাধ্যমে...

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি পূরণ করে: প্রধানমন্ত্রী

খালখনন, কৃষিকার্ডসহ সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকারে থাকলে সেই ওয়াদা পূরণ...

অ্যাক্সেনটেক উপস্থাপিত ফিকি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন হলো রবি আজিয়াতা পিএলসি

শুক্রবার, ১৫ মে ২০২৬ তারিখে এক প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘টুর্নামেন্ট ২০২৬’, যেখানে বাংলাদেশে দলগত কাজ, ক্রীড়াসুলভ মনোভাব এবং কর্পোরেট...

Recent Comments