Saturday, April 18, 2026
Home জাতীয় দুই দিনের সফরে ৩ জেলায় যাচ্ছে পাট প্রতিমন্ত্রী

দুই দিনের সফরে ৩ জেলায় যাচ্ছে পাট প্রতিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সফরের শুরু হবে শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহীতে পৌঁছানোর মধ্য দিয়ে। সফর উপলক্ষে প্রতিমন্ত্রী জানান, দেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং বস্ত্র ও পাট খাতকে আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকারের পরিকল্পনা অনুযায়ী এসব খাতের উন্নয়ন ঘটলে গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

রাজশাহী অবস্থানকালে প্রতিমন্ত্রী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি রেশম শিল্পের উৎপাদন বৃদ্ধি, মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ বিষয়ে স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন। রেশম খাতের সম্ভাবনা কাজে লাগাতে নতুন দিকনির্দেশনাও দেওয়া হতে পারে।

সফরের দ্বিতীয় দিনে তিনি দিনাজপুর ও নীলফামারী জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে দিনাজপুর টেক্সটাইল মিল, নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল এবং ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস লিমিটেড। এসব প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণ করবেন তিনি।

সফরসঙ্গী হিসেবে থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা যুক্ত করতেই এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments