Sunday, May 31, 2026
Home কর্পোরেট ঈদ সামনে রেখে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

ঈদ সামনে রেখে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন, মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নতুন ডিজিটাল ক্যাম্পেইন ঘোষণা করেছে দেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শিরোনামের এই উদ্যোগের মাধ্যমে ক্রেতাদের জন্য আকর্ষণীয় নানা অফার ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। ৮ এপ্রিল ২০২৬ থেকে ঈদ পর্যন্ত চলমান এ ক্যাম্পেইনে ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনলে ক্রেতারা ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। এছাড়াও থাকছে বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার এবং নিশ্চিত উপহার হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি।

রাজধানীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এবং জাতীয় দলের পেসার তাসকিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট পণ্য কেনার পর ক্রেতাদের তথ্য ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। এরপর স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে কে কী পুরস্কার পেয়েছেন। সংশ্লিষ্ট শোরুম থেকেই পুরস্কার সংগ্রহ করতে পারছেন বিজয়ীরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পূর্ববর্তী ক্যাম্পেইনগুলোতে ইতোমধ্যে বহু গ্রাহক মিলিয়নিয়ার হয়েছেন, যা এ উদ্যোগকে আরও জনপ্রিয় করেছে। এবারের আয়োজনেও ব্যাপক সাড়া মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। এছাড়া বিক্রয়োত্তর সেবা আরও সহজ করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তোলা হচ্ছে। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারালেও গ্রাহকরা সহজেই সার্ভিস সুবিধা পাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তথ্য প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবেশগত কোনো কারণ জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (৩০...

গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমানের আদর্শ ও ছাত্র-গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন,...

Recent Comments