Sunday, May 31, 2026
Home কর্পোরেট এনআরবিসি ব্যাংকের উদ্যোগে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের উদ্যোগে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংক রাজশাহীতে সাধারণ ব্যাংকিং ও ক্ষুদ্রঋণ কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারে তিনদিনব্যাপী আউটরিচ প্রশিক্ষণের আয়োজন করেছে। হিউম্যান রিসোর্স ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (এইচআরটিডিসি) উদ্যোগে ৪, ৫ ও ৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ‘জেনারেল ব্যাংকিং অপারেশন অ্যান্ড এনআই অ্যাক্ট’, ‘মাইক্রোফাইন্যান্স ক্রেডিট অপারেশন ও রিস্ক ম্যানেজমেন্ট’ এবং ‘সার্ভিস এক্সিলেন্স অর্জনে ব্যাংকিং কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবিলা’ বিষয়ে আলোকপাত করা হয়। রাজশাহীর শাখা ও উপশাখার কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে এইচআরটিডিসির প্রধান এসইভিপি ফাহমিদা চৌধুরী, চিফ লিগ্যাল অফিসার ও এসভিপি শেখ তারেক নেওয়াজ, এসএমই বিজনেস বিভাগের প্রধান ও ভিপি মো. রমজান আলী ভূইঁয়া এবং রাজশাহী জোনের প্রধান এসইভিপি অসীম কুমার দাস উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ব্যাংকিং কার্যক্রম, ঋণ বিতরণ ও আদায়, আইনগত বিষয়াবলি, গ্রাহক মূল্যায়ন, মাঠপর্যায়ের তদারকি এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ব্যাংকিং নীতি-নৈতিকতা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ রয়েছে। খেলাপি ঋণ কমাতে সঠিক যাচাই-বাছাই, যথাযথ ডকুমেন্টেশন এবং আইনগত প্রক্রিয়ার যথাযথ প্রয়োগ অপরিহার্য।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, প্রণালিটি দিয়ে...

তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে বর্তমান সরকার দৃঢ়ভাবে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩১...

Recent Comments