Wednesday, June 24, 2026
Home জাতীয় মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

দেশের জ্বালানি সরবরাহ জোরদারে নতুন করে বড় চালান এসে পৌঁছেছে। মালয়েশিয়া থেকে আমদানি করা ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি অয়েল ট্যাংকার শুক্রবার রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে। রাত ১০টার দিকে জাহাজটি নির্ধারিত এলাকায় অবস্থান নেয়।

জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, এতে প্রায় ৩৪ হাজার টনের বেশি ডিজেল রয়েছে। নির্ধারিত প্রক্রিয়া শেষে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গিয়ে অবস্থান নেবে এবং পরদিন বার্থিং সম্পন্ন করার কথা রয়েছে।

এর আগে একই দিনে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি ট্যাংকার ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছে। জাহাজটি পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ সফলভাবে বার্থিং করে। দুটি জাহাজই একই শিপিং এজেন্টের মাধ্যমে পরিচালিত হয়েছে।

শিপিং সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন চালানটি দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বার্থিং সম্পন্ন হলে অল্প সময়ের মধ্যেই ডিজেল সরবরাহ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। জানা গেছে, দেশের চলমান জ্বালানি চাহিদা মেটাতে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশ থেকে ডিজেল আমদানি করা হচ্ছে। সাম্প্রতিক এই চালানগুলো সেই ধারাবাহিকতারই অংশ।

বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জাহাজ খালাস কার্যক্রম সম্পন্ন হওয়ার পর জ্বালানিটি দেশের বিভিন্ন ডিপোতে পাঠানো হবে। এরপর সেখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন খাতে সরবরাহ করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে খালাস কার্যক্রম শেষ হলে সরবরাহ ব্যবস্থায় গতি আসবে এবং জ্বালানি বিতরণ প্রক্রিয়া আরও স্বাভাবিক থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments