Wednesday, June 24, 2026
Home জাতীয় জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার: বিমানমন্ত্রী

জাপান কনসোর্টিয়ামকে তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার: বিমানমন্ত্রী

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামকে যুক্ত করার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগোচ্ছে এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি বলেন, চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য রয়েছে সরকারের। এ ক্ষেত্রে ওপেন টেন্ডার ছাড়াই জাপানি পক্ষকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা বিবেচনায় রয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন। জাপানের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।

উল্লেখ্য, প্রায় ২২ হাজার কোটি টাকার এ বৃহৎ প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পর দ্রুত পূর্ণাঙ্গ চালুর পরিকল্পনা থাকলেও অপারেটর নিয়োগ জটিলতায় দীর্ঘদিন স্থবির হয়ে আছে। এর আগে ১৫ বছরের জন্য জাপানের কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিবর্তনের কারণে তা বাস্তবায়ন হয়নি।

বর্তমান সরকার পুনরায় জাপানের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং উভয় পক্ষই আগ্রহ দেখাচ্ছে। আগামী ৬ এপ্রিল এ বিষয়ে আরেক দফা বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে অগ্রগতি হতে পারে বলে আশা  করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments