Saturday, May 2, 2026
Home জাতীয় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

সারাদেশে পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ সংকট ও নিরাপত্তা ঝুঁকি ক্রমেই প্রকট হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় ফিলিং স্টেশনগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাম্প মালিকদের সংগঠন।

রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পগুলো পর্যাপ্ত তেল পাচ্ছে না। প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা বর্তমান চাহিদার তুলনায় অনেক কম। ফলে ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে মোটরসাইকেলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় জ্বালানির চাহিদাও বেড়েছে। কিন্তু সেই তুলনায় সরবরাহ না থাকায় পাম্পগুলোতে চাপ বাড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছেন না, এতে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

অন্যদিকে, পাম্পে কর্মরত নজেল ম্যান ও অন্যান্য কর্মচারীরাও অতিরিক্ত চাপের মুখে পড়ছেন। টানা কাজের কারণে তারা ক্লান্ত হয়ে পড়ছেন এবং অনেক ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এতে সার্বিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে।

সংগঠনটির দাবি, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।‌ বর্তমান অবস্থায় পেট্রোল পাম্পগুলো চালু রাখা কঠিন হয়ে পড়ছে উল্লেখ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। অন্যথায়, জনদুর্ভোগ এড়াতে যেকোনো সময় পাম্প বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নিতে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট মহানগরীকে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, আগাম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক...

সংরক্ষিত নারী আসন এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায়...

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

Recent Comments