Thursday, April 16, 2026
Home জাতীয় সমঝোতার আড়ালে চাঁদাবাজিকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা: জামায়াত ইসলাম

সমঝোতার আড়ালে চাঁদাবাজিকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা: জামায়াত ইসলাম

সড়কপরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘সমঝোতা’র আড়ালে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এ বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অনৈতিক বলে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজি একটি সুস্পষ্ট ফৌজদারি অপরাধ এবং এটি সমাজ ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন ইঙ্গিত পাওয়া যায় যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য হতে পারে, তবে তা রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি দাবি করেন, এ ধরনের মন্তব্য অপরাধীদের উৎসাহিত করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। জনগণ তখন ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ে। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্র পরিচালনায় নীতিগত দৃঢ়তা না থাকলে অপরাধ দমনে কার্যকর বার্তা যায় না।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের উচিত চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি স্পষ্টভাবে ঘোষণা ও বাস্তবায়ন করা। কোনো অবস্থাতেই অপরাধকে ‘সমঝোতা’র আড়ালে আড়াল করার সুযোগ নেই। সংশ্লিষ্ট মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বানও জানানো হয়।

একই সঙ্গে চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দলটি হুঁশিয়ারি দেয়— জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত না হলে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হবে। তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন সরকারের সাংবিধানিক দায়িত্ব, যা কোনোভাবেই অবহেলার সুযোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জনসচেতনতা বৃদ্ধিতে বিটিভিতে তামাক বিরোধী প্রচারণা

দেশে তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন করে জোরালো প্রচারণা শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে পরিচালিত...

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়ার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

শেয়ার বাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৫ সালের সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের...

Recent Comments