Sunday, July 12, 2026
Home জাতীয় নির্বাচন অবাধ হলে ফল মেনে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অবাধ হলে ফল মেনে নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, তবে যে ফলই আসুক তা মেনে নেওয়া উচিত। একইসঙ্গে তিনি সব রাজনৈতিক শক্তির প্রতিও ভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানান।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশক ধরে দেশের মানুষ কাঙ্ক্ষিত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তারা প্রত্যাশিত পরিবেশ পাননি বলেও মন্তব্য করেন তিনি। এবারের ভোটে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির।

তিনি বলেন, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এবারের নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। অনেকেই জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ, সন্ত্রাস ও দখলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

ভোটারদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে সবাইকে কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণেই গণতন্ত্র শক্তিশালী হয় এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতই হওয়া উচিত চূড়ান্ত ভিত্তি। ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়ে তিনি বলেন, ছোটখাটো অনিয়মকে গুরুত্ব না দিলেও বড় ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে তাদের দল সতর্ক থাকবে।

গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মিডিয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি অপরাধ ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার কথাও উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে ১৬০০ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টি কোম্পানির...

ইসলামী ব্যাংকিংয়ে দক্ষতা বাড়াতে মিডল্যান্ড ব্যাংকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শরীয়াহ্-ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে “ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মিডল্যান্ড...

বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার (১২ জুলাই)...

পোশাক খাতের উন্নয়নে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোর বিজিএমইএ’র

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং টেকসই শিল্পায়নের সুযোগ সম্প্রসারণে বিজিএমইএ ও ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর মধ্যে একটি মতবিনিময়...

Recent Comments