Friday, July 3, 2026
Home জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দলের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। ইইউর প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫ সদস্যের এই প্রতিনিধি দল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাতে অংশ নেয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৈঠকে উভয় পক্ষই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে সহযোগিতামূলক ভূমিকা পালনের বিষয়ে একমত পোষণ করে।

আলোচনায় বাংলাদেশের সাংবিধানিক কাঠামো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের কার্যকারিতা এবং এসব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও টেকসই করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রতিনিধিদলটি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহ ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে।

এসময় ইইউ প্রতিনিধি দল জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রায় ২০০ সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল মাঠপর্যায়ে কাজ করবে। তারা নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করবে বলে আশ্বাস দেন।

এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইইউ প্রতিনিধিরা। উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে এই সম্পর্ক নতুন মাত্রা পাবে বলেও তারা মন্তব্য করেন।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ইউরোপে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments