Saturday, April 18, 2026
Home জাতীয় রাজনীতি সিরাজগঞ্জে দলীয় জনসভায় ভাষণ দিচ্ছেন তারেক রহমান

সিরাজগঞ্জে দলীয় জনসভায় ভাষণ দিচ্ছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর সিরাজগঞ্জে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের বিসিক শিল্প পার্কে আয়োজিত এই সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিকাল পোনে চারটার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি এবং কিছুক্ষণ পরই জনতার উদ্দেশে ভাষণ শুরু করেন।

দলের দায়িত্বশীল সূত্র জানায়, এই জনসভাকে ঘিরে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিএনপি সূত্রে আরও জানা গেছে, এই জনসভা থেকেই সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেওয়া হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই সমাবেশকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ছয়টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দীর্ঘদিন পর জেলার নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। জনসভা সফল করতে কয়েক দিন ধরেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের মনোবল বাড়িয়েছে এবং নির্বাচনি মাঠে দলকে আরও সংগঠিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানীর শাহবাগ এলাকায় দীর্ঘদিন ফুটপাতে মানবেতর জীবনযাপন করা গোলাপি বেগমের জীবনে নতুন আশার আলো জ্বলেছে। তার জন্য স্থায়ী আবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে...

যুদ্ধবিরতি শুরু: ঘরে ফিরছেন বাস্তুচ্যুত লেবানিজরা

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজরা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এবং দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে ফিরতে শুরু করেছেন। শুক্রবার ভোরে সতর্ক...

অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধান নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি রিটের নথি যথাসময়ে হাইকোর্টে উপস্থাপন না করার অভিযোগে অ্যাটর্নি জেনারেলের...

হজযাত্রীদের সেবা নিশ্চিত না হলে পদে থাকার অধিকার নেই: ধর্মমন্ত্রী

ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের...

Recent Comments