Sunday, July 19, 2026
Home জাতীয় মনোনয়নপত্র বাতিল-গ্রহণ বিষয়ে আপিল শুনানি চলছে

মনোনয়নপত্র বাতিল-গ্রহণ বিষয়ে আপিল শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলোর শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটোরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, কমিশনের নির্ধারিত সূচি অনুসারে আজ ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন বিকাল ৫টা পর্যন্ত আপিলকারীদের বক্তব্য শুনবেন এবং সিদ্ধান্ত দেবেন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ধারাবাহিকভাবে প্রতিটি আপিল যাচাই করে কমিশন সিদ্ধান্ত নিচ্ছে। শুনানি শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল সংশ্লিষ্টদের জানানো হচ্ছে।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনের শুনানিতে ৭০টি আপিলের মধ্যে ৫২টি আপিল মঞ্জুর করা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ওই দিন ১৫টি আপিল নামঞ্জুর করা হয় এবং তথ্যগত অসংগতির কারণে তিনটি আপিলের শুনানি স্থগিত রাখা হয়। মঞ্জুর হওয়া আপিলগুলোর মধ্যে ৫১ জন প্রার্থী তাদের বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেয়েছেন। পাশাপাশি, রিটার্নিং কর্মকর্তা আগে বৈধ ঘোষণা করেছিলেন—এমন একজন প্রার্থীর মনোনয়ন আপিল শুনানিতে বাতিল হয়।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে সব আপিলের শুনানি শেষ করা হবে। সূচি অনুযায়ী, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শনের পাশাপাশি রায়ের পিডিএফ কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও আবেদনকারীদের ই-মেইলে পাঠানো হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এসব সিদ্ধান্ত প্রকাশ করা হবে। এছাড়া ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত হওয়া শুনানির রায়ের অনুলিপি ১২ জানুয়ারি নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে সংগ্রহ করা যাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কৃষিতে মালচিং প্রযুক্তি: ভ্যাট সহায়তা পেলে কমবে উৎপাদন খরচ, লাভবান হবেন কৃষক

বাংলাদেশের কৃষি বর্তমানে জলবায়ু পরিবর্তন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট এবং আবাদযোগ্য জমি কমে যাওয়ার মতো বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। এই বাস্তবতায় কৃষি উৎপাদন বৃদ্ধি...

উজানের ঢলে ৫ জেলায় বন্যার আশঙ্কা

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে...

হেফাজতের সমাবেশে ৬১ জনের মৃত্যুর প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রত্যাশা বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে...

Recent Comments