Sunday, July 12, 2026
Home জাতীয় সোমালিয়ার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের দৃঢ় অবস্থান

সোমালিয়ার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের দৃঢ় অবস্থান

সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের পূর্ণ ও অটল সমর্থনের কথা আবারও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে ঢাকা। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ ইসরাইলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতির উদ্যোগকে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে।

রোববার (১১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম জরুরি অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন রক্ষা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য বজায় রাখার প্রশ্নে বাংলাদেশ ওআইসির সম্মিলিত অবস্থানের সঙ্গে দৃঢ়ভাবে একমত।

এই জরুরি অধিবেশন আহ্বান করা হয় ইসরাইলের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রেক্ষাপটে, যা ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈঠকে বিষয়টির আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাবও গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

বৈঠকে মো. তৌহিদ হোসেন ওআইসিকে আহ্বান জানান, যেন তারা ঐক্যবদ্ধভাবে ইসরাইলের এ ধরনের একতরফা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এবং সোমালিয়ার প্রতি সংগঠনের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে। তিনি স্পষ্ট করে বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনো অবস্থাতেই আলোচনার বিষয় হতে পারে না এবং অবৈধ উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই একতরফাবাদ ও জবরদস্তির বিপরীতে অগ্রাধিকার পাবে। একই দিনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেন এবং সংস্থার কার্যক্রমে ফিলিস্তিন ইস্যুর গুরুত্ব আবারও তুলে ধরেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সংসদ ভবন চত্বরে চিরনিদ্রায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। রোববার (১২...

বন্যা ও পাহাড়ধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী...

দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,...

আগের সরকারের নেওয়া আইএমএফের প্রোগ্রামটি ছিল জনস্বার্থবিরোধী: অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

Recent Comments