Tuesday, June 16, 2026
Home জাতীয় মুছাব্বির হত্যা মামলায় মূল অস্ত্রধারীসহ তিনজন আটক

মুছাব্বির হত্যা মামলায় মূল অস্ত্রধারীসহ তিনজন আটক

রাজধানীর কাওরান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে সংঘটিত স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় বড় অগ্রগতির কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এই ঘটনায় জড়িত প্রধান শ্যুটারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন সরাসরি গুলি চালানো অভিযুক্ত শ্যুটার জিনাত, হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং তাদের একজন সহযোগী। তৃতীয় ব্যক্তি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ডিবির এক শীর্ষ কর্মকর্তা যমুনা টিভিকে জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য ও অন্যান্য জড়িতদের শনাক্তে কাজ করছে তদন্তকারী দল। প্রয়োজনে তাদের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার তেজগাঁও থানায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা পরিচালনায় বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও একই প্রতিষ্ঠানের অন্যান্য শাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন,...

শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন: মাহমুদুর রহমান

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং সাংবাদিকতার পেশাগত দায়িত্ব নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড....

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

Recent Comments