Wednesday, April 29, 2026
Home জাতীয় জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের অধিকাংশই উচ্চ শিক্ষিত। এর মধ্যে শতাংশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটির ৯৪ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। বিএনপিতে এই হার ৮১ শতাংশের মতো। প্রার্থীদের মধ্যে মাধ্যমিকের গণ্ডি পেরোয়নি বা ‘স্বশিক্ষিত’ ৮ শতাংশের ওপরে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সংসদ সদস্যরা উচ্চশিক্ষিত হলেই যে ভালো করবেন—বিষয়টি এমন নয়। বরং তাঁদের মধ্যে দেশ ও মানুষের ভালো করার মানসিকতা এবং সততা থাকা বেশি গুরুত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীন আজকের পত্রিকাকে বলেন, ‘উচ্চশিক্ষিত হলেই সংসদ সদস্যরা ইতিবাচক পরিবর্তন আনবেন, এমনটি ধরে নেওয়া যায় না। অতীতে যাঁরা দুর্নীতি ও ক্ষমতার চর্চা করেছেন, তাঁদেরও বড় অংশ উচ্চশিক্ষিত ছিলেন। একাডেমিক শিক্ষার চেয়ে ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ। তাই একাডেমিক সার্টিফিকেট দেখেই কারও যোগ্যতা বিচার করা ঠিক নয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১,৮৪২ জন বৈধ প্রার্থী নিশ্চিত হয়েছে।

তাদের মধ্যে ১,৩৯৮ জন স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী, অর্থাৎ উচ্চশিক্ষিত হিসাবে ধরা হয়েছে, যা প্রায় ৭৫.৯ % ≃ ৭৬ % প্রার্থীর সমান।

 এর মানে এই নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন সংখ্যাগরিষ্ঠ শিক্ষিত লোকজন; গত কত সময়ের মধ্যে শিক্ষাগত স্তরকে এমন গুরুত্ব দেওয়া হচ্ছে—তা নিয়ে রাজনৈতিক ও বিশ্লেষণাত্মক মন্তব্যও উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

Recent Comments