Tuesday, June 9, 2026
Home অর্থ-বানিজ্য সবজি-মুরগি ব্যয় বাড়ালেও পেঁয়াজে মিলছে তুলনামূলক স্বস্তি

সবজি-মুরগি ব্যয় বাড়ালেও পেঁয়াজে মিলছে তুলনামূলক স্বস্তি

শীত মৌসুম শুরু হলেও রাজধানীর নিত্যপণ্যের বাজারে স্বস্তির খবর খুব একটা নেই। শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ শীতকালীন সবজি ও মুরগির দাম বেড়েছে। তবে তুলনামূলকভাবে পেঁয়াজ ও কিছু ডালের দামে কিছুটা স্বস্তি মিলেছে।

বিক্রেতারা জানান, ঘন কুয়াশার কারণে ভোরে পাইকারি বাজারে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। ফলে পর্যাপ্ত সরবরাহ না থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম বেড়েছে। তাদের মতে, সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কিছুটা কমতে পারে।

বাজারে কাঁচামরিচের দাম কেজিপ্রতি ২০ টাকা বেড়ে ১২০ টাকায় দাঁড়িয়েছে। শশা বিক্রি হচ্ছে কেজিতে ১১০ থেকে ১২০ টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা বেশি। ফুলকপি প্রতি পিস ৪০ টাকা এবং পাতাকপি ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে আরও কম ছিল।

এ ছাড়া শিমের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৫০ টাকা এবং টমেটো ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। উচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেশি।

সবজির পাশাপাশি মুরগির বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ব্রয়লার মুরগি কেজিতে ১৬০ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে ২৬০ থেকে ২৭০ টাকা কেজিতে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকায়। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে; প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

অন্যদিকে পেঁয়াজ ও ডালের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। পাশাপাশি মুগডাল ও মসুর ডালের দামও কিছুটা কমেছে, যা ভোক্তাদের জন্য ইতিবাচক খবর বলে মনে করছেন ক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সেলসম্যানশিপ টেকনিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এতে আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, সম্পর্ক...

সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির সিদ্ধান্ত

শেয়ার বাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির উদ্যোক্তা রেহানা কাশেম ব্যাংকটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে...

লেনদেনের শীর্ষ স্থানে এনসিসি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে জানা...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে পিপলস ইন্স্যুরেন্স

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি দেখা গেছে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারে। এর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির...

Recent Comments