Friday, June 5, 2026
Home জাতীয় ইসিতে চার দিনে ৪৬৯ আপিল, আবেদন শেষ হচ্ছে আজ

ইসিতে চার দিনে ৪৬৯ আপিল, আবেদন শেষ হচ্ছে আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাতিলে বা গ্রহণে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শেষ দিন শুক্রবার। শনিবার থেকে শুরু হচ্ছে আপিল আবেদনের শুনানি, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

আজ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন সচিবালয়ের প্রাঙ্গনে নির্ধারিত ১০টি বুথে আপিল করা যাবে।

এর আগে, গত ৫ জানুয়ারি সোমবার থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়। প্রথমদিন ৪২টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়। তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন পরে ১৩১টি। বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪ টি আপিল আবেদন এসেছে। এ নিয়ে চারদিনে মোট ৪৬৯ টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে।

এরপর আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট–২) এ আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা–২-এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে জানিয়েছেন, প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি শুরু হবে।সেসঙ্গে সেই নোটিশে জানানো হয়, আপিল নম্বর অনুযায়ী শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

একনজরে শুনানির তারিখ ও নম্বর:

* ১০ জানুয়ারি: আপিল নম্বর ১-৭০

* ১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০

* ১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০

* ১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০

* ১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০

* ১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০

* ১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০

* ১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০

* ১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে অবশিষ্ট সব।

রায়ের অনুলিপি ও ফলাফল

ইসি জানিয়েছে, শুনানি শেষে ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও অনুলিপি সংগ্রহ করা যাবে।

* ১০-১২ জানুয়ারির রায়: ১২ জানুয়ারি

* ১৩-১৫ জানুয়ারির রায়: ১৫ জানুয়ারি

* ১৬-১৮ জানুয়ারির রায়: ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

‎নির্বাচন কমিশন আরো জানিয়েছে, পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এ সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশনাও দিয়েছে ইসি।

উল্লেখ্য, ‎এবার নির্বানে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ‎৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

‎তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি এবং প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এক কোম্পানিই নিতে পারবে ২০০ কোটি টাকা ঋণ

দেশের বন্ধ ও আংশিকভাবে চালু থাকা বৃহৎ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় পূর্ণ সক্ষমতায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি বিশেষ...

ব্যবসায়ীদের এখনো আস্থা ফেরেনি: সংবাদ সম্মেলনে সিপিডি

রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই দূর হলেও দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা এখনও পুরোপুরি ফিরে আসেনি বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।...

দুদক পুনর্গঠন প্রক্রিয়া শুরু

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন ও নতুন কমিশন গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে কমিশনের ক্ষমতা, কাঠামো ও কার্যপরিধি ঢেলে সাজাতে একটি নতুন আইনের...

রোববার তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে আগামী রোববার মস্কো যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের...

Recent Comments