Tuesday, July 21, 2026
Home জাতীয় রাজনীতি তারেক রহমানের আগমনে টাঙ্গাইলে ঈদের আমেজ: টুকু

তারেক রহমানের আগমনে টাঙ্গাইলে ঈদের আমেজ: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তিনি মজলুম জননেতা মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।

সুলতান সালাউদ্দিন টুকু জানান, আগামী ১১ জানুয়ারি বগুড়া যাওয়ার পথে তারেক রহমান প্রথমবারের মতো টাঙ্গাইলে অবস্থান করবেন। সফরের অংশ হিসেবে তিনি মওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন, যা টাঙ্গাইলবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তার ভাষায়, “টাঙ্গাইল থেকেই তারেক রহমানের রাজনৈতিক সফরের সূচনা হচ্ছে—এটি আমাদের জন্য গর্বের।”

তিনি বলেন, মওলানা ভাসানীর নেতৃত্বেই এ দেশের স্বাধীনতার আন্দোলনের বীজ রোপিত হয়েছিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ভাসানীর কবর জিয়ারত করেছেন। এবার সেই পথ অনুসরণ করেই তারেক রহমান টাঙ্গাইলে আসছেন।

টুকু আরও বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ প্রস্তুত। মহাসড়কের মির্জাপুর অংশ থেকেই তাকে অভ্যর্থনা জানানো হবে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানাবেন।

তিনি দাবি করেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে গণতন্ত্র ও শান্তিপূর্ণ বাংলাদেশের যে রূপরেখা তুলে ধরা হয়েছে, তা মানুষের মধ্যে নতুন আশা তৈরি করেছে। বিশেষ করে তরুণ সমাজ তার ভবিষ্যৎ পরিকল্পনার কথায় অনুপ্রাণিত হয়েছে।

এ উপলক্ষে দোয়া মাহফিল ও কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’।...

গৃহঋণ ও আবাসন সেবায় একসঙ্গে কাজ করবে আইপিডিসি-রে হোয়াইট

আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে...

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ জুলাই)...

আরএকে সিরামিকসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ জুলাই বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক...

Recent Comments