Tuesday, June 23, 2026
Home জাতীয় রাজনীতি ঢাকা-১০ আসন: বিএনপির প্রার্থী রবিউলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাকা-১০ আসন: বিএনপির প্রার্থী রবিউলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ এই ঘোষণা দেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে শেখ রবিউল আলম রবি তার মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় তার দাখিলকৃত কাগজপত্রে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ রবিউল আলম রবি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে তার মনোনয়ন বৈধ হয়েছে এবং এ জন্য তিনি সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন,...

এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং সম্মেলন

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসির নেতৃত্বে সিরাজগঞ্জে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অফিসার্স ক্লাবে গতকাল ‘আর্থিক সাক্ষরতায়...

বিজিআইসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা ১৮ জুন ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সোমবার (২২ জুন) কোম্পানিটি এক সংবাদ...

আইপিডিসির টানা অষ্টমবার এএএ ক্রেডিট রেটিং অর্জন

দেশের আর্থিক সেবা খাতের অন্যতম প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং সংস্থা ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)-এর কাছ থেকে...

Recent Comments